প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২৬, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ৮:০৬ পি.এম
পাংশাতে থানা পুলিশের অভিযানে চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে চিহিৃত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহ (২৭) কে গ্রেফতার করেছে। জানা যায়, সে পাংশা উপজেলার শরিষা খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তার ওরফে ছাত্তার বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার সময় পাংশা উপজেলার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে।
পাংশা থানা সুত্রে জানাগেছে, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে এস আই শ্রীবাস গাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে পাংশা থানা এলাকার চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলদার, অবৈধ অস্ত্রধারী, পেশাদার মাদক কারবারী, অবৈধ বালুখেকো, চোরদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা এলাকার শরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় চিহ্নিত চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারী সালমান শাহকে গ্রেফতার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গত ৪ জুন পাংশা মডেল থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়। তাকে বুধবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho