শহিদ জয়, যশোর
যশোরের অভয়নগরের আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি ও উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মেহেজান গাজীর ছেলে মোঃ মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে মোঃ হাসানুর রহমান (৪০), অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নেসার আলী খার ছেলে বিল্লাল হোসেন খা (৩৮),একই গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫),ও মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডের পর মিন্টু গাজীর একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়। পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল তা মেহেদী হাসানের কাছে পৌঁছে দেয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী তার শয়নকক্ষ থেকে আলোচিত হত্যায় ব্যবহৃত সচল বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho