প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১২:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৯:৩২ পি.এম
যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

যশোর অফিস
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনৈক্যের ফল আমরা গোপালগঞ্জে দেখেছি। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদেও দোসরা এখনো লুকিয়ে আছে। তারা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের পথে আসুন, এক হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করি।
যশোর জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জজকোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নিরাস্ত্র জনতাকে সাথে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছি। আমরা আগামীতে সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থাকুন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, ইমদাদুল হক ইমদা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho