প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১২:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ৫:৪৮ পি.এম
রাজস্থলী থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী
রাঙ্গামাটি রাজস্থলী থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি জি আর মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল ৭ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী হলেন,রাজস্থলী থানার মামলা জি আর মামলা নং ২/২৪ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা মো, জীবন (১৮) এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আব্দুল ছাত্তার এর ছেলে।
রাজস্থলী থানার এসআই স্বরুপ কান্তি পালও, এএসআই উজ্জল শৈয়ল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার সকালে আসামীকে গ্রেফতার করেন।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ( ওসি) মো.ইকবাল বাহার চৌধুরী আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho