
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে হামলা ও মামলা দিয়ে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ নির্মাণে সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে।
শুক্রবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এসময় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে। কিন্তু আরও ১০ জায়গায় হামলা হলেও এনসিপিকে দমন করা যাবে না। আমরা মুন্সীগঞ্জবাসীর পাশে চাই, কারণ নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, মুন্সীগঞ্জের নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন ও নানা অনিয়ম বন্ধে তাদের দল কাজ করবে। সাধারণ মানুষের অধিকার রক্ষাই এনসিপির অগ্রাধিকার।
পদযাত্রায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমাদের সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এসব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নেতা-নির্ভর নয়, নীতি-নির্ভর রাষ্ট্র চাই।
সভায় হাসনাত আব্দুল্লাহ আরও জানান, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের কর্মসূচি পালন করা হবে। এর মধ্য দিয়ে তারা আন্দোলনকে আরও তীব্র করে তুলবেন বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho