প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ১০:২৮ পি.এম
তরুণীর অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর অভিযোগে মামলা

যশোর প্রতিনিধি
যশোরে এক তরুণীকে ঘুরতে নিয়ে গিয়ে কৌশলে ড্রেসিং রুমে অশ্লীল ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তামিম হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি শহরের বারান্দী মোল্লাপাড়ার লোকমান হোসেন গাজীর ছেলে।
ভুক্তভোগী তরুণী গত ১০ জুলাই খুলনার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয় শনিবার।
মামলার এজাহারে বলা হয়, ঘটনার শুরু ২০২৪ সালে, তামিমের পরিবারের পক্ষ থেকে ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়া হলে তরুণীর পরিবার তা গ্রহণ করে। এরপর গত ৭ জুন তামিম তরুণীকে কাপড় কিনে দেওয়ার কথা বলে একটি শপিং মলে নিয়ে গিয়ে ড্রেসিং রুমে গোপনে ছবি তোলে। পরে বিভিন্ন স্থানে ঘুরতে গিয়েও আপত্তিকর ছবি তোলে।
পরিবার বিষয়টি জানতে পেরে বিয়েতে অসম্মতি জানালে তামিম হুমকি দিতে থাকে। তরুণী জানান, ২৬ জুন তার এক অস্ট্রলিয়ায় যুবকের সঙ্গে বিয়ে হয়। ২৭ জুন রাতে তামিম তার বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং এরপর তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করে।
ফেক ফেসবুক আইডি ও টিকটকসহ বিভিন্ন মাধ্যমে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তামিম অর্থও দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho