প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ১১:০৪ এ.এম
ঝিকরগাছায় সাবেক চেয়ারম্যান সহ আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
যশোরের ঝিকরগাছায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত ৮ টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী।
আটককৃতরা হলেন নির্বাসখোলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেন এর পুত্র সাবেক চেয়ারম্যান, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (৬৫) এবং হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র তারিফ হোসেন (৪২)। বর্তমানে আসামীরা থানা হেফাজতে আছে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা আছে এবং তাদের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের আটক করা হয়েছে। আসামিদের আজ আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho