প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ৪:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৮:৪৪ পি.এম
ঝিকরগাছায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টার
যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামে ট্রেনে কাটা পড়ে শওকত আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ঐ গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র ।
নিহতের পরিবারের সুত্রে জানা যায়, তিনি এক সময় গদখালী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। বেশ কয়েক বছর ধরে এক্সিডেন্ট করে হুইলচেয়ারে চলাফেরা করতেন। উনার বাসার পাশেই রেললাইন। রবিবার (২০ জুলাই) বিকাল ৪ টার দিকে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রেললাইন এর উপর পৌছালে খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বেনাপোল রেল পুলিশ এর ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক মো: আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পোস্টমর্টেম বাদেই মৃতদেহ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho