প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৯:০২ পি.এম
যশোরে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

যশোর অফিস
দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। রোববার পৌর উদ্যান ও উপশহর পার্কে জেলা বিএনপি ও কৃষক দলের যৌথ উদ্যোগে শহীদদের নামে ৬৮টি গাছ রোপণ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, "ফ্যাসিস্ট শাসন পতনের পেছনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি অম্লান রাখতে শহীদদের নামে গাছ রোপণ করা হচ্ছে।"
অনুষ্ঠানে দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, তারেক রহমান আগামীতে ক্ষমতায় এলে শহীদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের টি এস আইয়ূব, জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।
জেলা বিএনপির তথ্য অনুযায়ী, যশোর পৌর উদ্যানে সদর, শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ৪৬ জন এবং উপশহর পার্কে মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া ও অভয়নগরের ২২ জন শহীদের নামে বৃক্ষ রোপণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho