প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৯:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৭:৪৮ এ.এম
যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষায় ৫০ হাজার আবেদন

যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্যে ৪৯ হাজার ৭৭৩টি আবেদন জমা পড়েছে। গত রোবার সন্ধ্যায় যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুুল মতিন এ বিষয় নিশ্চিত করেছেন। আগামী ১০ আগস্ট এই খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।
সূত্রমতে, ২৪টি বিষয়ের জন্যে এই আবেদন জমা পড়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি ৮ হাজার ৬৪টি করে আবেদন জমা পড়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের জন্যে। এরপরই রয়েছে সাধারণ গণিতের অবস্থান। এই বিষয়ে আবেদন পড়েছে ৬ হাজার ৮০৩টি। সবচেয়ে কম মাত্র ২টি আবেদন জমা পড়েছে অ্যাকাউন্টিং বিষয়ে। এছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্যে ২ হাজার ১৭টি করে, ভুগোল ও পরিবেশ বিদ্যার জন্যে ১ হাজার ১১৭ টি, ইসলাম ও নৈতিক শিক্ষায় এক হাজার ৭৪০টি, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৩০৪টি উচ্চতর গণিতে এক হাজার ৫১৫টি, উচ্চতর গণিতে ২ হাজার ১১৯টি,বিজ্ঞানে একহাজার ৩৬৪টি, পদার্থ বিজ্ঞানে ৩ হাজার ২৭২টি, রসায়নে ২ হাজার ১৭৬ টি, জীববিজ্ঞানে ২৯৯টি, কৃষিশিক্ষায় ২ হাজার ৭০৮টি, বাংলাদেশ ও বিশ্ব শিক্ষা বিষয়ে ২ হাজার ৫১৭টিসহ অন্যান্য বিষয় মিলে মোট ৪৯ হাজার ৭৭৯টি আবেদন জমা পড়েছে।
এ সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুুল মতিন জানান, কারো ন্যায্যঅধিকার থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সে বিষয়টি আান্তরিক ও মানবিকভাবে দেখার কথা বলেছি খাতা নিরীক্ষকদেকে।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ফলাফল গত ১০ জুলাইতে ঘোষণা করে বোর্ড। ঘোষিত ফলাফল অনুযায়ী এ বছর বোর্ডে পাস করেছে ১লাখ ২হাজার ৩১৯ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৩দশমিক ৬৯শতাংশ এবং জিপিএ-৫(এ প্লাস) পেয়েছে ১৫ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। এ বছর এক লাখ ৩৮ হাজার ৮১৫ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho