প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৭:৫৫ এ.এম
যশোরের ৯ থানায় চালু হলো অনলাইন জিডি সেবা

শহিদ জয়, যশোর
পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এখন থেকে ঘরে বসেই করা যাবে সকল ধরনের সাধারণ ডায়েরি (জিডি)। রোববার রাত ১২টা থেকে যশোর জেলার ৯টি থানায় একযোগে অনলাইন জিডি সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন এ সেবার।
পূর্বে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ থাকলেও এখন থেকে সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা, নিখোঁজ ব্যক্তির তথ্যসহ মোট ২৯ ধরনের অধর্তব্য অপরাধের তথ্য অনলাইনে জিডি করা যাবে।
এ সেবাটি নিতে হলে ব্যবহারকারীকে প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে নাম, মোবাইল নম্বর, এনআইডি ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
পুলিশ জানায়,অনলাইন জিডির মাধ্যমে অভিযোগের সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে। যেকোনো স্থান থেকে, যেকোনো সময় (২৪ ঘন্টা) মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে এ সেবা গ্রহণ করা যাবে। এতে থানায় গিয়ে সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে না।
গ্রামাঞ্চলের মানুষও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় এ সেবা নিতে পারবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জিডি নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের একটি কার্যকর মাধ্যম, যা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ,তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল, ইন্সপেক্টর অপারেশন মমিনুল ইসলামসহ যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho