প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৮:০১ পি.এম
বিএনপি’র রাজনীতি থেকে সরে দাড়ানোর ঘোষণা প্রবাসী মুকিত চৌধুরীর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মুকিত চৌধুরী গ্রীস স্থানীয় বিএনপি'র দপ্তর সম্পাদক হিসাবে বর্তমান দায়িত্বশীল ছিলেন। বিএনপি’র রাজনীতি থেকে সম্পূর্ণরূপে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মোঃ মহিদুর রহমান চৌধুরী মুকিত। আজ সোমবার (২১শে জুলাই) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে তিনি বিএনপি’র সকল রকম পদ ও সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন।
মুকিত চৌধুরী জানান, তিনি ২০০৭ সাল থেকে মৌলভীবাজারের কুলাউড়ার সাবেক এমপি এম এম শাহিনের নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে বিএনপি’র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে তিনি রাজপথে, অনলাইনে ও অফলাইনে দলের সঙ্গে যুক্তছিলেন বলে উল্লেখ করেন।
তবে সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এবং দলে অনুপ্রবেশকারী সুবিধাবাদী ও নীতিহীন ব্যক্তিদের কারণে তিনি চরম হতাশ হন। তিনি বলেন, “আজ বিএনপি’র নেতৃত্বে এমন অনেককে দেখছি, যারা কখনো রাজপথে দলের জন্য সংগ্রাম করেনি বরং ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকেছে। তারা এখন হঠাৎ করে নিজেদের ‘বিএনপি’ দাবি করছে, যা দলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের জন্য অপমানজনক।”
তিনি আরও বলেন, “দলীয় পরিচয়ে চাঁদাবাজি, দখলবাজি ও অনিয়মে জড়িত ব্যক্তিদের কর্মকাণ্ড আমার নীতিবোধের পরিপন্থী। এই পরিস্থিতিতে আমি বিবেকের তাড়নায় বিএনপি’র রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমার এই সিদ্ধান্ত কোনো চাপ কিংবা কারোর প্ররোচনার ফল নয়।”
পদত্যাগপত্রে তিনি নিজেকে এখন থেকে নিরপেক্ষ হিসেবে ঘোষণা করে দেশের ও এলাকার মানুষের কল্যাণে সততা ও নীতির সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি দেশবাসী ও বরমচালবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আমি যেন সব সময় সততা ও আদর্শ ধরে রেখে জনগণের জন্য কাজ করতে পারি।”
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho