প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৯:২৭ এ.এম
মাইলস্টোন দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাঙালহালিয়ার সন্তান উক্য চিং মারমা

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রামের সন্তান উক্য চিং মারমা। বর্তমানে সে ঢাকা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে ওই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। তার পিতা বাঙ্গালহালিয়া কলেজ পাড়া নিবাসী উসাইমং মারমা। তিনি রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে উক্য চিং মারমা এর মাসি নেলী মারমা। তিনি এই প্রতিবেদককে জানান, তার অবস্থা ভালো নয়।ডাক্তারটা চেষ্টা করছেন। তবে কি হবে বলা যাচ্ছেনা।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho