
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এ সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন ও সেমিনারের আহ্বায়ক রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মো. কোরবান আলী।
এছাড়া বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী জোয়ার্দ্দার জীম ও আন্নি আফরিন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho