
যশোর অফিস
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে যশোর জেলা বিএনপি। মঙ্গলবার (রাষ্ট্রীয় শোক দিবস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
এর আগে বাদ যোহর জেলার মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত এবং সকালে কালো পতাকা উত্তোলন করা হয়। এদিন মহিলা দলের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho