যশোর প্রতিনিধি
যশোরে বোন শারমীন হত্যার ঘটনার ১০ ঘণ্টার মধ্যে বড় ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে গ্রেপ্তার করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্প্রতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমীন।
এর আগে বুধবার (২৩ জুলাই) দিবাগত মধ্যরাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে প্রথমে ভাই খোকন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট থেকে তার স্ত্রী সালমাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের কাশেম মোল্লার ছেলে। তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে বসবাস করতেন তার বোন শারমীন ও ভগ্নিপতি শিমুল হোসেন।
পিবিআই জানায়, গ্রেপ্তারের পর তারা পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে। কেন হত্যা করা হয়েছে, তারও বর্ণনা দিয়েছে। তারা জানিয়েছে, বুধবার সকালে টাকার লেনদেন নিয়ে হত্যার শিকার শারমীনের সঙ্গে তার ভাবি সালমার ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খোকন একটি হাঁসুয়া নিয়ে বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটির তদন্তে নামে পিবিআই। একপর্যায়ে তারা শারমীনের ভাই ও ভাবিকে গ্রেপ্তার করে। পিবিআই জানায়, তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho