প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:১২ এ.এম
সাইয়ারা: সাতদিনেই আয় ১৭২ কোটি রুপি

প্রেম, সংগীত আর তারুণ্যের সংমিশ্রণে তৈরি দক্ষিণ এশিয়ায় আলোচনার শীর্ষে বলিউড সিনেমা সাইয়ারা। একাধিক ভিডিওতে দেখা গেছে, সিনেমাটি দেখে কেঁদে ভাসাচ্ছে হলের দর্শকরা। এমনকী, অনেককে অজ্ঞান হয়ে যেতেও দেখা যাচ্ছে। জানেন কি, আহান পান্ডে এবং অনীত পাড্ডা অভিনীত এই সিনেমাটি নির্মাণে যত ব্যয় হয়েছে, সাতদিনে তার চারগুণ আয় করেছে সিনেমাটি!
সাইয়ারা প্রেক্ষাগৃহে এখনও বেশ ভালোই ব্যবসা করছে । সূত্রের খবর, সাইয়ারা ছবিটি এখনও পর্যন্ত ১৭০ কোটি রুপির বেশি আয় করেছে। সাইয়ারা প্রথম দিনে ২১.৫ কোটি দিয়ে খাতা খোলে।
সাইয়ারা দ্বিতীয় দিনে ২৬ কোটি টাকা আয় করে, আর তৃতীয় দিনে ছবির আয় হয় ৩৫.৭৫ কোটি। অর্থাৎ, প্রথম তিন দিনে ছবির সংগ্রহ ৮৩ কোটির আশেপাশে। এরপর চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দিনে সাইয়ারা-র আয় ছিল যথাক্রমে ২৪ কোটি, ২৫ কোটি, ২১.৫ কোটি।
শুক্রবারে অর্থাৎ সপ্তম দিনে সাইয়ারা-র সংগ্রহ ১৮.৭৫ কোটি। যেহেতু এই শুক্রবারে কোনো ছবির মুক্তি নেই, তাই আশা রাখা যাচ্ছে যে চলতি সপ্তাহেও সাইয়ারার আয় হবে ঝড়ের বেগে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ছবিটির মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৭২.৫০ কোটি রুপি; যা সিনেমার নির্মাণ ব্যয়ের চার গুণেরও বেশি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho