
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তরুণদের উদ্দেশ্যেই আমাদের জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। তরুণদের ক্ষমতায় আনার মাধ্যমেই সব শ্রেণির মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জুলাই অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর সবচেয়ে বড় গণ-অভ্যুত্থান বলে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার সময় দেশের টাকা লুট করে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমরা দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছি। এই পদযাত্রা দেশের একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণ-পরিষদের নিবার্চনের জন্য; যে নিবার্চনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশের আগামীর সংবিধান নির্ধারণ করবে।’
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ অন্যান্যরা। এদিন দলটির পক্ষ থেকে জনদুর্ভোগ ও চলমান এইচএসসি পরীক্ষার কথা মাথায় রেখে পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho