প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ৫:২১ পি.এম
রাণীশংকৈলে ইয়াবাসহ আটক এক

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলাম শফি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় গ্রামে অভিযান চালিয়ে তাকে ইয়াবা সহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী ঐ গ্রামের মৃত ময়েজ মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় গ্রামে আজ বিকাল সাড়ে তিনটার দিকে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান চালায় এসময় মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম শফির কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho