প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৭:৫৮ এ.এম
যবিপ্রবিতে উচ্চশিক্ষা যাত্রায় শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর অফিস
উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে কর্মস্থলে ফিরে আসা শিক্ষকবৃন্দকে সম্মান জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘শুভেচ্ছা ও সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠান।
রোববার (২৭ জুলাই) দুপুরে যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় এ আয়োজন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাঁদের উচ্চশিক্ষা অর্জন শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞানভিত্তিক অগ্রগতির মূল চালিকা শক্তি।” তিনি জানান, শিক্ষকগণের গবেষণালব্ধ জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও গবেষণায় অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী এবং শিক্ষা শেষে ফিরে আসা শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষায় গমন ও প্রত্যাবর্তনের অভিজ্ঞতা ও অনুভূতিও তুলে ধরেন শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও বিভাগীয় প্রধানরা।
অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho