প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৯:১৭ পি.এম
ঝিকরগাছায় ইউপি চেয়ারম্যান পিকুল গ্রেপ্তার

যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে পানিসারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন পিকুলকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,২০২৪ সালের ১৭ ডিসেম্বর ঝিকরগাছা থানায় রুজু হওয়া একটি মামলার (মামলা নম্বর-১৩, জিআর-২৭৩/২৪) অন্যতম সন্দেহভাজন আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho