মিন্টু কান্তি নাথ, রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটি রাজস্থলী উপজেলা পর্যায়ে ২০২২-২৩ উচ্চ মাধ্যমিক শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩১জুলাই) রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুপুর ১২টায় রাজস্থলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং রাঙামাটি জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগাম এর আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় এ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ।প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
এসময় আরো বক্তব্য রাখেন রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এমদাদ উল্যাহ,রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা,সহকারি শিক্ষক তরিৎ কান্তি বড়ুয়া,শিক্ষার্থী রিয়াজ উদ্দিন ও অভিভাবক,সামাউ মারমা।
ইতিপূর্বে ২২জন কৃর্তি শিক্ষার্থীদের মাঝে এর আগে ব্যাংকের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে দশ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ২৫হাজার টাকা দেয়া হয়।
পুরস্কার বিতরণ কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho