মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিষধর কোবরা সাপের ছোবলে রানু বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের মৃত ইদ্রিস আলী খানের স্ত্রী।
জানা যায়, শুক্রবার (১ আগষ্ট) রাতে উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উপাধি গ্রামের প্রধানীয়া বাড়িতে এই মমার্ন্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত রানু বেগমের মেয়ে নাছিমা বলেন, আমার ভাইয়ের মেয়ে (নিহতের নাতিন) শুক্রবার রাতে আঙ্গুর ফল খাওয়ার সময় একটা আঙ্গুর ফল হাত থেকে পরে খাটের নিচে চলে যায়। সেই আঙ্গুর ফলটা আমার মা খাটের নিচ থেকে আনতে গেলে কোবরা সাপ তাকে ছোবল দেয়। প্রথমে সে ধারনা করেছিল ইদুরে কামড় দিয়েছে। কিছুক্ষণ পর তার শরীরের যন্ত্রণা বেড়ে গেলে অসুস্থ হয়ে পড়ে। বাড়ীর লোকজন তার শরীরের অবস্থা দেখে নিশ্চিত হয় যে তাকে বিষধর সাপে ছোবল দিয়েছে। ধীরে ধীরে তার শরীর নিন্তেজ হয়ে পড়লে দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
প্রতিবেশী আবদুল মতিন বলেন, রানু বেগমকে যে সাপটি ছোবল দিয়েছে ওই বিষধর সাপটি ধরে মেরে ফেলা হয়েছে। নিহত রানু বেগম চার মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিল। তার ছেলে প্রবাসে থাকে। তার স্বামী ৩ বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho