প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৩:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৫:৩৪ পি.এম
বালিয়াকান্দিতে ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র ্যালী

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
ছাত্র জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিজয় র ্যালী করেছে বিএনপির ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৫ আগষ্ট) উপজেলা বিএনপির আয়োজনে সরকারি কলেজ চত্ত্বর থেকে বিজয় র ্যালটি বের হয়ে এবং বালিয়াকান্দি চৌরঙ্গী এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ এর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী ২ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশ হারুন আর রশিদ হারুন। এসময় তিনি বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি এই সুযোগ কাজ লাগিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠায় আমরা ঐক্যবন্ধ হয়ে কাজ করবো। দলীয় নেতা-কর্মীদের তিনি সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরুল হক পিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বাচ্চু মন্ডল সহ অন্যান অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho