প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৫:৫০ পি.এম
যশোরে বিএনপি নেতাদের গণঅভ্যুত্থানের বিজয় অক্ষুণ্ণ রাখতে দ্রুত নির্বাচনের দাবি

জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, 'আমাদের চূড়ান্ত বিজয় এখনও বাকি রয়েছে। যে গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়ে; সেই গণতন্ত্র পুরোপুরি আসতে একটি অবাধ সুষ্ঠু ভোটের দরকার। ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্যে দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।' তিনি বলেন যশোরে বিএনপি নেতাদের গণঅভ্যুত্থানের বিজয় অক্ষুণ্ণ রাখতে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে শহরে টাউন হল ময়দানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির বিজয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। লাল সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে মিছিলের স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিজয়ের এক বছর পূর্তির উৎসবে বৃহৎ এ দলের নেতাকর্মীদের সমাগমকে নিজেদের শক্তির মহড়া মনে করছেন নেতাকর্মীরা। সকাল থেকে বিভিন্ন যানবাহনে চড়ে নেতাকর্মীরা শহরে জড়ো হন।
সদর ও নগর বিএনপির আয়োজনে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশ শেষে দলীয় শীর্ষ নেতা, জুলাই আন্দোলনে নিহত ও গত ১৬ বছরে গুম হত্যার শিকার হওয়া নেতাকর্মীদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিজয় মিছিল বের হয়। বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পালবাড়ি ভাস্কর্য মোড়ে সমাবেশের মধ্যে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho