
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় মধ্যবয়সী এক স্বাস্থ্যকর্মী ধর্ষণের শিকার হয়েছেন। গত ৩ আগস্ট রাতে বাড়ি মালিকের ছেলে হৃদয় হোসেন তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পুলিশ অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতিত নারী জানান, তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাষ্টাররোলে ওয়ার্ডবয় পদে কর্মরত। হাসপাতালের সামনেই সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন । গত ৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বাড়ি মালিকের ছেলে হৃদয় হোসেন আকস্মিক তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। চলে যাবার সময় কাউকে জানালে ক্ষয়ক্ষতির হুমকি দেয়। কিন্তু জরের আজানের পর ওই নারী বাড়ির মালিককে ধর্ষণের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন। এরপর পুলিশের সহায়তায় গতকাল সোমবার রাতে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাম্য সরকার জানান, নির্যাতিত নারীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাবার পর বিস্তারিত বলা সমৃভব হবে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, নির্যাতিত নারীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরপর গতকাল সোমবার রাতে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একইসাথে অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho