
‘জুলাই ঘোষণাপত্র’ প্রসঙ্গে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জুলাই অপরাধীদের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য না থাকা এই ঘোষণা নব্য ফ্যাসিস্টদের জন্মচিৎকার।
৬ আগস্ট সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই ঘোষণাপত্র : কি পেয়েছে ছাত্র-যুব-জনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, ড. ইউনূস অভাগা এই দেশের মানুষকে নতুন করে আর কোনো নব্য ফ্যাসিস্টের পদধ্বণি শোনাবেন না। অনেক খেলা দেখেছে বাংলাদেশের মানুষ গত ৫৪ বছরে, রাজনীতি-অর্থনীতি-শিক্ষা-ধর্ম-
এতে আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগে বাংলাদেশ ভারতপন্থী হয়ে দেশকে ক্ষতিগ্রস্থ করেছে আর এখন ইউনূস সরকার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার লক্ষ্যে এমন আত্মঘাতি চুক্তি করেছে। যা বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরো ক্ষতিগ্রস্থ হবে। আমরা ২০১২ সালের ৩০ ডিসেম্বর আত্মপ্রকাশের পর থেকে অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে যেভাবে সোচ্চার রাজপথে, তেমনি এখনো রাজপথে থাকবো এবং বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে চলমান মব ইনজাস্টিস, চাঁদাবাজি, দুর্নীতি ও স্বেরাচারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। মোমিন মেহেদী এসময় ভাই হারানো শোকের ৩৬ জুলাইয়ে একের পর এক কনসার্ট, উৎসব আয়োজনে কোটি টাকা অপচয় না করে, তা দিয়ে ভাসমান নিরন্নদের কর্মসংস্থানে পরিকল্পিতভাবে ব্যয়ের আহবান জানিয়ে বলেন, অতিতের ফ্যাসিস্টদের মত অর্থ অপচয় না করে নিন্মবিত্ত-ভাসমান মানুষদেরকে আত্মকর্মসংস্থানের দিকে নজর দিন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করুন। তা না হলে বুবু গেছে যেই পথে, আপনি এবং আপনার নিয়োগকর্তারাও যাবেন সেই পথে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho