প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৯:৪৯ পি.এম
চলে গেলেন শিক্ষক নেতা বদরুজ্জামান

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
চলে গেলেন বিনয়ী, সদালাপী, নির্মোহ, প্রচারবিমুখ এক গুণী শিক্ষক বদরুজ্জামান(৫৬)। সাবেক এই শিক্ষক নেতা বুধবার রাত পৌনে ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অগণিত শিক্ষার্থী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।
কলারোয়ার ঐতিহ্যবাহী ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। তাঁর সহধর্মিণী মোছা. রেজওয়ানা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক। তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মরহুম আব্দুল ওহাবের পুত্র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার ভাতিজা। মরহুম বদরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম ও সকাল ১১ টায় ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে ভাদিয়ালি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক নেতা বদরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho