
ফের শক্তিশালী ভূমিকম্প আঘাতে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।
শনিবার (৯ আগস্ট) ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ অঞ্চল। এবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল) গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।
এর আগে, গত ৩০ জুলাই স্মরণকালের শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। ওই দিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho