প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১১:৩০ এ.এম
জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে ট্যামি ব্রুসকে বেছে নিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এবং ফক্স নিউজের সাবেক উপস্থাপক ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ব্রুস এই পদে ‘দারুণ কাজ’ করেছেন।
সরকারে যোগদানের আগে ট্যামি ব্রুস ২০ বছরেরও বেশি সময় ধরে ফক্স নিউজের রক্ষণশীল ধারার বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। তিনি একাধিক বইয়ের লেখক।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ট্যামি ব্রুস-একজন মহান দেশপ্রেমিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বেস্টসেলিং লেখককে যুক্তরাষ্ট্রের পরবর্তী উপপ্রতিনিধি (অ্যাম্বাসেডর র্যাংকে) হিসেবে মনোনীত করছি।
তিনি আরও বলেন, ‘আমার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ট্যামি পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অসাধারণ কাজ করেছেন। তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দারুণভাবে উপস্থাপন করবেন।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে মনোনীত মাইক ওয়াল্টজকেও এখনও সিনেট অনুমোদন দেয়নি। বর্তমানে এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন ২০২৪ সালে উপপ্রতিনিধি থাকা কূটনীতিক ডরোথি শি। সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho