
ভারতকে হুঁশিয়ার করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির বলেছেন, সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির। সফরে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, পাকিস্তানের অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তবে দেশটি শুধু নিজেদের পতনেই থামবে না—বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। এ বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেন।
তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি। তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব।
তিনি আরও বলেন, সিন্ধু নদীতে ভারত বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন।
আসিম মুনির বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে; ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সংঘাত হয়। এর আগে এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের সহায়তায় ১৯৬০-এর দশকে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়। এরমাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho