
সোমবার বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট বি. এম জাফর আলতাফ।
অ্যাডভোকেট বি. এম জাফর আলতাফ জানান, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মোঃ নুর উদ্দীন আল মামুন ব্রিক্স ব্যবসা বাবদ বেশ আগে ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখা থেকে ১ কোটি ৬০ লাখ টাকা লোন নিয়েছিলেন। তারমধ্যে কিছু টাকা তিনি পরিশোধ করেন। ১ কোটি ৩০ লাখ ৯০ হাজার ২০ অনাদায়ী হয়ে যায়। বার বার নোটিশ করার পরও তিনি লোনের টাকা পরিশোধ করেননি। একটি চেক দেন। কিন্তু সেই চেকে টাকা ছিলো না। চেকটি ডিজঅনার হয়ে যায়। তাই টাকা আদায়ের জন্য ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়ে ২০২০ সালে যশোর জজকোর্টে মোঃ নুর উদ্দীন আল মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করে। ওই মামলায় ২০২৫ সালের ২৫ জুন রায় হয়। রায়ে হিমেলকে এক বছরের কারাদন্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেয়ার আদেশ দেন আদালত।
ন্যাশনাল ব্যাংকের চৌগাছা শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তফা রহমান বলেন, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র মোঃ নুর উদ্দীন আল মামুন হিমেলের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করেছিলো ন্যাশনাল ব্যাংক। সাম্প্রতিক সময়ে সেই মামলার রায় হয়েছে। রায়ে হিমেলের এক বছরের কারাদন্ডসহ চেকের সমপরিমাণ অর্থ ফেরত দেয়ার আদেশ দিয়েছেন আদালত। তবে, রায় প্রকাশ হওয়ার আগে হিমেলের পক্ষ থেকে ব্যাংকে আবেদন করে অক্টোবর পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। কিন্তু সময় বাড়ানোর ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho