প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১০:৫৬ এ.এম
যশোরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা, ভ্যান লুট

শহিদ জয়, যশোর
যশোরের অভয়নগরে মো. লিমন শেখ (২৫) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিলের পেছনের এলাকার বাসিন্দা এবং জনৈক মো. আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, লিমন সোমবার রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের কাঁচা রাস্তার পাশে জিকে গাছের সঙ্গে কাপড় দিয়ে গলায় পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
দুর্বৃত্তরা লিমনকে হত্যার পর তার ভ্যান এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের পায়ের স্যান্ডেল পাশের জমি থেকে উদ্ধার করা হয়েছে।
অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হত্যাকাণ্ড ঘটেছে। এ নিহাতের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho