প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৬:১৭ পি.এম
ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করলে পাকিস্তানে সুনামি হবে: মিঠুন চক্রবর্তী

সিন্ধু পানিচুক্তি স্থগিত থাকায় ভারতের বিরুদ্ধে সম্প্রতি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আর বিলাওয়ালের সেই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিঠুন বলেছেন, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু নেই। তারা ভালো মানুষ। তারা যুদ্ধ চান না। তবে সে (বিলাওয়াল ভুট্টো) যদি এমন মন্তব্য করতে থাকে এবং আমাদের মাথা গরম হয়ে যায়, তাহলে আরও একটি ব্রহ্মস (ক্ষেপণাস্ত্র) উড়ে যাবে সেখানে।
তিনি আরও বলেন, ‘আর তা না হলে, আমরা এমন একটি বাঁধ তৈরির কথাও ভেবেছি যেখানে ভারতের ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। এর পরে, আমরা বাঁধটি খুলব এবং একটি সুনামি ঘটবে।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি নতুন করে পরমাণু হামলার হুমকি দিয়েছেন ভারতকে। আর এর একদিন পরই বিলাওয়াল ভুট্টো ভারতের বিরুদ্ধে আরও এক দফা যুদ্ধের হুমকি দেন।
সিন্ধু প্রদেশের সরকারের সংস্কৃতি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল ভুট্টো দাবি করেন, সিন্ধু নদের পানি পাকিস্তানে আসতে বাধা দিলে দেশটির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার ওপর হামলা হবে।
গত ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরপরই ভারত ১৯৬০ সালের এই সিন্ধু চুক্তি স্থগিত করে দেয়। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার সম্প্রতি ঘোষণা করেছেন, ভারত এই ঐতিহাসিক চুক্তি পুনরায় চালু করবে না।
বিলাওয়ালের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিন্ধু নদে প্রকল্পের ঘোষণা করলে তা পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করে দেয়ার সামিল। তিনি দাবি করেন, বিদেশ সফরের সময় তিনি ভারতের আগ্রাসী জলনীতি তুলে ধরার জন্য বিষয়টি উত্থাপন করেছিলেন। তার মতে, এই ‘পানি আগ্রাসন’ এ বছরের মে মাসে ‘সামরিক সংঘর্ষে ভারতের বিপর্যয়ের জবাব’।
বিলাওয়াল আরও যোগ করেন, সিন্ধু নদ যখনই হুমকির মুখে পড়েছে, তখনই তা রক্ষায় এগিয়ে এসেছে সিন্ধু প্রদেশের লোকেরা। এই আবহে পাকিস্তানি এই রাজনীতিবিদ বলেন, ‘যুদ্ধের ক্ষেত্রে মোদির মোকাবিলা করার শক্তি পাকিস্তানের জনগণের রয়েছে। ভারতকে সতর্ক করে দিয়ে বিলাওয়াল বলেন, ‘আরও একটি যুদ্ধ হলে পাকিস্তান তার ছয়টি নদীর সবকটি পুনরুদ্ধার করবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho