
বরিশালের উজিরপুরে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলামকে (৫৫) পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। বুধবার রাতে উজিরপুর মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার এসআই যতীন ময়।
জানা যায়, শহিদুলের অস্থায়ী বাড়ি শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামে এবং স্থায়ী বাড়ি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে। তিনি রত্নপুর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে শহিদুল ইসলাম বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করতেন। বুধবার সন্ধ্যায় উজিরপুর মডেল থানার সামনে দোকানে ছাত্র-জনতা তাকে ঘিরে ফেলেন ও মারধর করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার এসআই যতীন ময় বলেন, শহিদুল ইসলামকে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে আছেন।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho