প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ১২:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৯:২৯ পি.এম
শার্শায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

শার্শা (যশোর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ ও কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল মজিদ ও মোহাম্মদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামানসহ ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন- কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন; উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর জোয়াহ সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho