প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ১১:১৬ এ.এম
পুতিনকে দেয়া মেলানিয়ার চিঠি, কী লেখা আছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ব্যক্তিগত একটি চিঠি লিখেছেন। চিঠিতে ইউক্রেন এবং রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার বৈঠকে মেলানিয়া ট্রাম্পের লেখা একটি চিঠি পুতিনের হাতে তুলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ওই চিঠিতে মেলানিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।
স্লোভেনীয় বংশোদ্ভূত মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা সফরে যাননি। মেলানিয়ার চিঠিতে কী লেখা আছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা। শুধু বলেছেন, ইউক্রেনের যুদ্ধের ফলে অপহৃত শিশুদের দুর্দশার কথা উল্লেখ করা হয়েছে। এই চিঠি নিয়ে এর আগে কোনো খবরও প্রকাশিত হয়নি।
রাশিয়ার বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহৃত হওয়ার ঘটনা ইউক্রেনের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়।
ইউক্রেনের অভিযোগ, পরিবার বা অভিভাবকদের অনুমতি ছাড়াই হাজার হাজার ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে রাশিয়া বা রাশিয়া-অধিকৃত অঞ্চলে নিয়ে গেছে রুশ বাহিনী। কিয়েভ জানিয়েছে, এ ধরনের অপহরণ জাতিসংঘ সনদের সংজ্ঞা অনুযায়ী যুদ্ধাপরাধের মধ্যে পড়ে। তবে রাশিয়ার দাবি,তারা যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল শিশুদের রক্ষা করছে।
জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়েছে এবং তাদের অধিকার লঙ্ঘন হয়েছে।
শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেছেন ট্রাম্প ও পুতিন। কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho