প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৯:২৭ পি.এম
শার্শা সীমান্ত দিয়ে ৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

যশোর অফিস
যশোরের শার্শা সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
শুক্রবার গভীর রাতে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে শার্শার শালকোনা সীমান্ত দিয়ে পাঠায়। আটকরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮), এবং ভারতের আসাম প্রদেশের আনোয়ার হোসেন (২৫)।
শাহিন শেখ জানান,তারা হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন। স্থানীয় পুলিশ আটক করে বিএসএফ’র কাছে দেয় এবং কয়েকদিন ক্যাম্পে রাখার পর সীমান্তে পাঠিয়ে দেয়।
শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, গভীর রাতে সন্দেহজনকভাবে চলাফেরার সময় পুলিশ তাদের আটক করে থানায় নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho