
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টার দিকে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা ইউনূসু রহমান রনি, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মির্জা মোহাম্মদ সোহাগ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, বিশিষ্ট ফিড ব্যবসায়ী ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাম, উপজেলার মৎস্যখামারীগণ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho