
মিয়ানমারে দীর্ঘ সাড়ে তিন বছরের জরুরি অবস্থা প্রত্যাহারের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, পরবর্তী ধাপের ভোটের তারিখ পরে জানানো হবে। এর আগে গত ৩১ জুলাই জরুরি অবস্থা তুলে নেয় সামরিক সরকার।
মিয়ানমারে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। তবে সেই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায়। ক্ষমতা দখলের পর সামরিক সরকারের প্রধান হন সেনাপ্রধান মিন অং হ্লেইং।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি নেতৃত্বাধীন এনএলডি সরকারের নেতারা। তাদের গ্রেপ্তার ও দমনপীড়নের পর দেশজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয়, যাতে হাজারো মানুষ প্রাণ হারান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho