প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৬, ১২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৭:৫৯ এ.এম
ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মধ্যে পুতিনকে ট্রাম্পের ফোন

হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ ইউরোপের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করছেন তিনি।
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝপথেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে বৈঠক করছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক রয়টার্সকে জানিয়েছেন, বৈঠকের মাঝপথে ফোনালাপের পর আবারও আলোচনা শুরু হয়।
ট্রাম্প আগে জানিয়েছিলেন, বৈঠক শেষে তিনি পুতিনকে ফোন করবেন। তবে পরিকল্পনা পরিবর্তন করে বৈঠকের মধ্যেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন তিনি। প্রায় ৪০ মিনিটের এ আলাপের খবর প্রথম প্রকাশ করে জার্মান দৈনিক বিল্ড। পরে ক্রেমলিনও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেছিলেন ট্রাম্প। মাত্র তিন দিন পরই ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের নিরাপত্তা ইস্যুতে নতুন বৈঠকে বসলেন তিনি।
হোয়াইট হাউসের এ বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।
ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধ, ইউক্রেন ও ইউরোপের সার্বিক নিরাপত্তা নিশ্চয়তাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho