
টানা ১৬ দিনের তীব্র তাপদাহে স্পেনেই ১১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ে ১,১৫০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা।
এ সংক্রান্ত গবেষণায় ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম (MoMo)–এর তথ্য, যা ঐতিহাসিক প্রবণতার সঙ্গে তুলনা করে মৃত্যুর ধরন নির্ধারণ করে। এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থা AEMET–এর আবহাওয়াজনিত তথ্যও যুক্ত করা হয়েছে।
যদিও মোমো সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উচ্চ তাপমাত্রাকে নিশ্চিত করেনি। তবে এটি এমন মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান দেয়, যেখানে তাপপ্রবাহ একটি প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।
এর আগের মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১,০৬০ জন অতিরিক্ত মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি। আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নই বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী, অধিকতর তীব্র ও ঘনঘন করে তুলছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho