প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৪:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৯:০৬ পি.এম
যশোরে মাদকসহ আটক ৩

যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের, সদস্যরা অভিযানে মনিরামপুর উপজেলা থেকে ১২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার মনিরামপুর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের মধ্যে মো. মজিদ গাজী (৫৫) ও প্রান্ত বিশ্বাস (২৪)কে মোবাইল কোর্টে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া, মো. আব্বাস আলী মোল্লা (৫৫) পলাতক থাকায় উপ-পরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে তার বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho