প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৬:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৯:৪৮ পি.এম
সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান-চীন-আফগানিস্তান এক হয়ে লড়বে

সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে পাকিস্তান, চীন এবং আফগানিস্তান।
বুধবার (২০ আগস্ট) কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয়। খবর জিও নিউজের।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন, ত্রিপক্ষীয় সংলাপে দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, তিন পক্ষই বাণিজ্য, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং মাদক পাচার প্রতিরোধে সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি আফগানিস্তানে সিপিইসি সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এর আগে, ইসহাক দার কাবুলের তালেবান সরকারকে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং মাজিদ ব্রিগেডের মতো ‘সন্ত্রাসী সত্তার’ বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
কাবুলে পররাষ্ট্রমন্ত্রীদের ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির মধ্যে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা বৃদ্ধির কথাও তুলে ধরেন ইসহাক দার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho