
পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর রহমান। শুক্রবার (২২ আগস্ট) এই দুই সেনা কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের জয়েন্ট স্টাফ হেডকোয়ার্টার্সে বৈঠকটি হয় বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
তারা বলেছে, দুই সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে একমত হন।
জেনারেল মির্জা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন। তিনি শিল্পখাতে সহযোগিতা সহ নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের ওপর জোর দেন।
সাক্ষাৎকালে জেনারেল মো. ফাইজুর রহমান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। সূত্র: পাকিস্তান অবজারভার
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho