প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ১০:০১ পি.এম
যশোরে দুটি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল

যশোর অফিস
যশোরের দুইটি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। শনিবার বিকালে জেলা যুবদলের উদ্যোগে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার নেতৃত্বে মিছিলে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরএন রোড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে তারা যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। এটা কোনভাবেই যশোরবাসী মেনে নিতে পারে না।
নেতৃবৃন্দ আরো বলেন, সীমানা পরিবর্তনের প্রস্তাবের আবেদনকারী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মণ্ডল আওয়ামী লীগের দোসর। তিনি যশোরের সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছেন। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা যেন একতরফা না হয়। জেলার মানুষের মতামত উপেক্ষা করে সীমানা পরিবর্তনের প্রস্তাব যশোরবাসী মেনে নিবে না। এই পরিকল্পনা থেকে অবশ্যই দ্রুততার সাথে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দিবে যশোরবাসী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho