
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়নের কবিচন্দ্রপুর এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় ফিরোজা বাশার কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়। বর্তমানে প্রায় সাড়ে ৫'শ শিক্ষার্থীদের সরকারি কোন পারিশ্রমিক ছাড়াই পাঠদান করাচ্ছেন শিক্ষগণ। নেই একটি শহীদ মিনার, বিদ্যালয়ের সামনে জায়গা থাকলেও গর্ত, মাটি ভরাট অত্যন্ত জরুরি। আজ সোমবার ছাত্র শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ বিষয়গুলো উত্থাপন করলে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও কেন্দুয়া পৌর বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. সেকুল ইসলাম খান এবং কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন বিদ্যালয়ের মাঠে মাটি ভরাট ও শহীদ মিনার নির্মাণের জন্য নগদ আর্থিক সহযোগিতার ঘোষণা দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার সেকুল ইসলাম খান ও জসিম উদ্দিন আহমেদ খোকনকে ধন্যবাদ জানান।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টার দিকে অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণ প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মনোয়ার হোসেন শেখ রেনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, আশুজিয়া জয়নাথ করোনেশন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশীদ, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন, সাংবাদিক রুকন উদ্দিন প্রমুখ।
এছাড়াও সাংবাদিক মাজহারুল ইসলাম উজ্জ্বল, সোহেল আকন্দ, ছাত্র, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
পরিশেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার (ক্রেস্ট) তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho