ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৬ আগস্ট) বা'আদ যোহর নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মুঈদ বাবুল, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ মঞ্জু, উপ রেজিস্ট্রার শামীম আকতার জিঞ্জির, গোলাম মওলা, মোহাম্মদ বাচ্চু।
এছাড়াও ছিলেন ইবি ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রাকিব হাসান সাক্ষর, মুকতাদির রহমান, রোকনুজ্জামান, রায়হানুল ইসলাম, মেহেদী হাসান, আলামিন, সাইফুল্লাহ মামুন, আসাদ তৌফিক, মুফতাঈন আহম্মেদ সাবিক প্রমূখ।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান। এসময় প্রয়াতের রুহের মাগফেরাত ও জান্নাত কামনায় দোয়া করা হয়। দেশ ও দেশের জনগণের মঙ্গল কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho