
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রীকে (১৯) সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বর্তমানে ওই শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী কলেজছাত্রী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তার পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। অটোরিকশায় উঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে উপজেলার বাদুরা গ্রামে নির্জন বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইকচালকও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তার। বুধবার দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
ওই শিক্ষার্থী আরও জানান, তার বাবা-মা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকত। সম্প্রতি সে ঢাকা থেকে শংকরপাশায় এসেছে।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া মেয়েটির মেডিকেল সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho