
নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মুহূর্তেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নয় দলটি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে দলটির শীর্ষ নেতারা হতাশা প্রকাশ করেন।
দলটির দাবি, নির্বাচন পদ্ধতি ও কাঠামোগত সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট না করে রোডম্যাপ প্রকাশ করায় সুষ্ঠু নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশিত করে রোডম্যাপ ঘোষণা করলে সেটি উত্তম হত। তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
মো. তাহের একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জানান, সংস্কার নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ তাহের জানান, সংস্কার ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বাড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho